রাজ্যে রূপশ্রী প্রকল্প বিডিও অফিসে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ 2021
রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর বিডিও অফিসে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রূপশ্রী প্রকল্পে বিডিও অফিসে একাধিক শুন্যপদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য কোন আবেদন ফি লাগবে না। এই কাজে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ 30/06/2021
পদের নাম-ডাটাএন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ-3 টি
বয়স- আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রাজুয়েশন পাশ এবং সঙ্গে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং MS-Office, MS-Word ,MS-excel ,MS-powerpoint ইত্যাদিতে অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিংয়ে 30 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। এছাড়া এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই করা হবে পরীক্ষার মাধ্যমে এবং পরীক্ষার এডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন কোচবিহার জেলার অফিশিয়াল ওয়েবসাইট http://coochbehar.nic.in এ।
আবেদন পদ্ধতি-আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া ফর্ম টি এ ফোর সাইজের প্রিন্ট আউট করে তার সঙ্গে যাবতীয় নথিপত্র যুক্ত করে একটি সিঙ্গেল পিডিএফ করে email id-examcell.drcmb@gmail.com এ পাঠিয়ে দিতে হবে।
বিঃদ্রঃ-এই চাকরিতে আবেদন করার জন্য আপনাদের কোচবিহার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।





